সিলেটশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

মসজিদের মিম্বর থেকে সংসদের পথে, ইতিহাস গড়লেন মুফতি আবুল হাসান

admin
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ আবুল হাসান বিজয়ী হয়েছেন। নির্বাচনে তিনি দেয়াল ঘড়ি প্রতীকে ৭৯ হাজার ৩৫৫ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরীক জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৬৪৪ ভোট। আর তৃতীয় স্থানে রয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ (চাকসু মামুন)। ফুটবল প্রতীকে তার প্রাপ্ত ভোট ৫৬ হাজার ৩৬৯।

মুফতি আবুল হাসান দীর্ঘদিন ধরে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসায় শিক্ষকতা করছেন। একজন ইসলামী বক্তা হিসেবে সিলেটজুড়ে তার ব্যাপক সুনাম রয়েছে। ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তার সক্রিয় উপস্থিতি রয়েছে বলে স্থানীয়রা জানান।

বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর আবুল হাসান বলেন, আল্লাহর রাসুল মিম্বর থেকে দেশ পরিচালনা করেছেন।

সেই অনুসরণে তিনি মসজিদের মিম্বর থেকে সংসদ ভবনে উঠে দেশের ও মিল্লাতের খিদমতে কাজ চালাবেন। তিনি জানান, জকিগঞ্জ-কানাইঘাটের মানুষকে উন্নয়নের পথে নিয়ে আসার জন্য বিশেষজ্ঞদের পরামর্শে ব্যবস্থা গ্রহণ করা হবে।