সিলেটমঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

admin
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে মন্ত্রিপরিষদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।তবে নতুন মন্ত্রিসভায় দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা স্থান পাননি

বাদ পড়াদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও নতুন মন্ত্রিসভায় স্থান পাননি।

নজরুল ইসলাম ও রিজভী ছাড়া বাকিরা এর আগে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।