সিলেটমঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

শপথের পর বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

admin
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জিয়া উদ্যান-এ স্ত্রী ও কন্যাসহ পরিবারের সদস্যদের নিয়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র কবর জিয়ারত করেন।

বিএনপির মিডিয়া সেল জানায়, জিয়ারত শেষে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।

এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ গ্রহণ করেন। মো. সাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করান।