সিলেটমঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে অসহনীয় যানজট, অস্বস্তি

admin
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সোমবার দুপুর সোয়া ১টা। সিএনজিচালিত অটোরিকশায় নগরীর বন্দরবাজার থেকে গন্তব্য শিবগঞ্জ। স্বাভাবিক সময়ে বড়জোর ১০ মিনিট লাগার কথা। কিন্তু নাইওরপুল পয়েন্ট পর্যন্ত পৌঁছাতেই লেগে গেল প্রায় ১১ মিনিট। এরপর মিরাবাজার গিয়ে আবার দাঁড়াতে হলো অন্তত ৫ থেকে ৭ মিনিট। শেষ পর্যন্ত নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে সময় লেগে গেল প্রায় ৩০ মিনিট।

হঠাৎ রাস্তায় যানবাহনের এত চাপে রীতিমতো অতিষ্ঠ নগরজীবন। শুধু সোমবারই নয়  গত প্রায় সপ্তাহখানেক থেকে এই অবস্থা।

রবিবার সন্ধ্যায় কুমিল্লা থেকে সিলেট ফিরেছেন আনিছ (২৬) নামের একজন বেসরকারি চাকরিজীবী। জানালেন, হুমায়ুন চত্ত¡র এলাকা থেকে শুরু হয় তার হাঁটা। রাস্তা ভর্তি বিভিন্ন ধরনের যানবাহন। একটু চলছে আবার থমকে দাঁড়াচ্ছে। দাঁড়িয়েছোতো দাঁড়িয়েছে, আর চলাল নাম নেই। কখনো চললেও চলছে একেবারে কচ্ছপ গতিতে।আনিস কোনো রিকশা বা অটোরিকশা পেলেনইনা। ভাবলেন, উপশহর পয়েন্টে আসতে পারে কিছু জুটতে পারে। শুরু করলেন পায়ের উপর ভরসা রেখে। হাঁটতে হাঁটতে উপশহর পয়েন্টে যাত্রীদের ভীড় দেখে রীতিমতো ভয় পেয়ে গেলেন। তার মনে হলো সুবহানীঘাট পয়েন্টে গেলে কিছু জুটতে পারে। কিন্তু জুটেনি। এমনকি বন্দর, জেল রোড পয়েন্টেও না। এই করতে করতে একসময় দেখেন তিনি পৌঁছে গিয়েছেন নগরীর ইলেক্ট্রি সাপ্লাই এলাকার বাসার সামনে।

মৃদু হেসে বললেন, এ অবস্থায় রমজানের শুরু পর্যন্ত মারাত্মক বিপর্যয়ে পড়তে পারে জন-জীবন।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর বন্দরবাজার-শিবগঞ্জ সড়ক, রিকাবীবাজার, লামাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, সুবিদবাজার, জিন্দাবাজার, বন্দরবাজার, ওসমানী মেডিকেল রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ প্রায় সব সড়কই দুপুর থেকে সন্ধ্যা ৭/৮ পর্যন্ত এমন যানজটের খপ্পরে পড়ে থমকে যাচ্ছে জনজীবন।

সচেতন মহলের ধারনা, নির্বাচনকেন্দ্রীক ছুটি, যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ইত্যাদির প্রভাবেই এই যানজট। আরও দু’একদিন এ অবস্থাই থাকবে। তবে কেউ কেউ বলছেন, রমজানের শুরুর কয়েকটা দিনেও শস্তি মিলবে কি না-সে বিষয় নিয়ে তারা শঙ্কিত।

এ ব্যাপারে পুলিশের বক্তব্য জানতে কল দিলেও সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ফোন রিসিভ করেন নি।