সিলেটবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. বিচিত্র সংবাদ
  10. বিনোদন
  11. বিয়ানী বাজার সংবাদ
  12. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ভিন্নমত দমন নয়- স্বাগত জানানো হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি: জামায়াত আমির

admin
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

ভিন্নমত দমন নয়- স্বাগত জানানো হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি- এমন আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই’ শিরোনামে পোস্টে ড. শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা- উভয়পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।’তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়- স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।’