সিলেটরবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে যুবকের পু*রু*ষা*ঙ্গ ক*র্ত*ন, রহস্যের কিনারা হয়নি এখনো

admin
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাটে যুবকের পুরুষাঙ্গ কর্তনের ঘটনাটি এখনো রহস্যাবৃত। কোনো তথ্য দিচ্ছেন না যুবক। আর তাই বিষয়টি নিয়ে কানাঘুষা চলছেই। সঙ্গে নানান আশঙ্কাও বিরাজ করছে এলাকাজুড়ে। যুবকটি এখনো চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ ও পারিবারিক সূত্র।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে এসব বিষয় নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানাপুলিশের ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মনিরুজ্জমান। এ ব্যাপারে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

তিনি জানান, মনজুর আহমদ নামের ওই যুবকের পুরুষাঙ্গ অপারেশনের মাধ্যমে জোড়া লাগানোর চেষ্টা চলছে। আর ঘটনার বিষয়েও তিনি এখনো মুখ খোলেন নি।

 

এদিকে বিষয়টি নিয়ে আলাপকালে আহত মনজুরের ভাই, গোয়াইনঘাট থানার তোয়াকুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম জানান, মনজুর কথা বলতে পারছেন না। আর তাই এ ব্যাপারে কোনো কিনারা পাওয়া যাচ্ছেনা।

উল্লেখ্য, গোয়াইনঘাট থানার তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের উত্তর পশ্চিম পাড়ার (২ নং ওয়ার্ড) মনির উদ্দিনের ছেলে মনজুর আহমেদ (২৭)। শনিবার ভোরে পুরুষাঙ্গ কাটা অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা।

 

বর্তমানে তিনি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন।