সিলেটমঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে দিনদুপুরে অটোরিকশা আটকে নারীর টাকা ছিনতাই

admin
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরে দিনদুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। ছিনতাইকারীরা মোটরসাইকল যোগে এসে ওই নারীকে বহনকারী অটোরিকশা আটকে তার ব্যাগ ছিনিয়ে দেয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরের হাউজিং এস্টেট এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনাইয়ের একটি সিসিটিভি ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে একটি অটোরিকশা যাচ্ছিলো। তিনটি মোটর সাইকেলে এসে ৬ জন লোক ওই অটোরিকশার গতিরোধ করে। এরপর একজচন মোটরসাইকেল থেকে নেমে অটিরিকশার ভেতরে থাকা ব্যাগ ধরে টানাটানি করে। কিছুক্ষণ টানাহ্যাঁচড়ার পর ব্যাগটি নিজের আয়ত্তে নিয়ে মোটর সাইকেল আরোহীরা চলে যায়। এসময় অটোরিকশা থেকে নেমে এক নারী চৎিকার করতে দেখা যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ওই নারী ব্যাংক থেকে টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। ছিনতাইকারীরা ব্যাগে থাকা তার টাকা ও চেক বইয়ের কয়েকটি পাতা ছিনিয়ে নেয়। তবে ওই নারীর নাম জানা সম্ভব হয়নি।

ওই এলাকার সাব্কে সিটি কাউন্সিলর ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এ প্রসঙ্গে সিলেটটুডেকে বলেন, ছিনআইয়ের ঘটনা শোনার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আমি পুলিশকে দিয়েছি। ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারে পুুলিশ কমিশনারের সাথেও কথা বলেছি। বিষয়টি আমরা খুব গুরুত্বের সাথে দেখছি।

তিনি বলেন, ঘটনা শুনে মনে হয়েছে এই ছিনতাইয়ের ওই নারীর পচিতি কেউ বা ব্যাংকের কেউ জড়িত থাকতে পারে। কারণ সিলেটে মানুষজন প্রতিদিনই টাকা নিয়ে ব্যাংকে যাওয়া আসা করে। এরকম ছিনতাইয়ের ঘটনা সাধারণত ঘটে না।

এ ব্যাপারে এয়ারপোর্ট থা্নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির সিলেটটুডেকে বলেন, ছিনতাইয়ের ঘটনায় আমরা একটি মৌখিক অভিযোগ পেয়েছি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ছিনতাইকারীদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।