সিলেটবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

অ্যাপে পরিচয়, পরে নারী পুলিশ কর্মকর্তাকে ধর্ষণ

admin
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
ম্যাট্রিমনি অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী পুলিশ কর্মকর্তাকে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জাহিদুল ইসলাম জাহিদ খান নামে এক ভূমি ব্যবসায়ীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক খান গত ১৮ ফেব্রুয়ারি আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এরপর মঙ্গলবার আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী সাকিব আহমেদ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী সার্জেন্ট গত ৫ ফেব্রুয়ারি লালবাগ থানায় এই মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত বছরের ৫ নভেম্বর একটি ‘ম্যাট্রিমনি’ অ্যাপের মাধ্যমে ওই ব্যবসায়ীর সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে দুই পরিবারের মধ্যে বিয়ের আলাপ-আলোচনা শুরু হলে তাদের মধ্যে নিয়মিত দেখা-সাক্ষাৎ হতো।

বাদী অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জাহিদুল ইসলাম লালবাগের বাসায় যাতায়াত শুরু করেন এবং বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করেন। এছাড়া ব্যবসার কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ১৫ লাখ ৬৯ হাজার টাকা হাতিয়ে নিয়ে তা আত্মসাৎ করার অভিযোগও আনা হয়েছে মামলায়।

প্রসিকিউশন পুলিশের এসআই তাহমিনা আক্তার রিমান্ড আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।