সিলেটবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটের মেন্দিবাগ থেকে গ্রে*প্তা*র-৪

admin
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেট মহানগরীর মেন্দিবাগ এলাকা থেকে ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা পেশাদার জুয়াড়ী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে মেন্দিবাগের জালালাবাদ গ্যাস অফিসের সামনা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, ওই এলাকার ছালিক আহমদের ছেলে শরিফ আহমদ তারেক (২৬), কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভাটিয়া জহিরকোনা এলাকার মৃত হারিস মিয়ার ছেলে বর্তমানে নগরীর সাদারপাড়া বাসিন্দা মো. জাহাঙ্গীর, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর এলাকার মঙ্গল মিয়ার ছেলে বর্তমানে নগরীর মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. জামিল ও কোতোয়ালি থানার সোনাতলা সবুজ-২৫নং বাসার মৃত খলিলুর রহমানের ছেলে মো. শহীদ।

শিলং তীরজুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

 

তাদের সবার বিরুদ্ধে ননএফআইআর মামলা দায়ের করে ৪ জনকেই আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।