সিলেটশুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

নারিন্দায় এসি বিস্ফোরণে আগুন, একই পরিবারের তিনজন দগ্ধ

admin
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

পুরান ঢাকার নারিন্দা এলাকার মৈশুন্ডিতে একটি বাসায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের পর আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)  দিবাগত রাতে পুরান ঢাকার নারিন্দার মৈশুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মুক্তার বেপারী, তার স্ত্রী সেলিনা বেগম এবং ছেলে সেলিম বেপারী। তাদের বাসা মৈশুন্ডি এলাকায়।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।