সিলেটশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

admin
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

হামলাকারী ইসরায়েলকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। টানা কয়েক দফা হামলার পর বাংলাদেশ সময় শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আবারও মিসাইল ছোড়ে ইরানি বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান কিছুক্ষণ আগে আরেক দফা মিসাইল ছুড়েছে। এসব মিসাইল প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর ইরান পাল্টা হামলা শুরু করে। মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। যার মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।