সিলেটশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ঈদের আগে শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধ করা হবে : সিলেটে বাণিজ্যমন্ত্রী

admin
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি-বেতন পরিশোধ করা হবে।

মন্ত্রী আরও বলেন, এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্তবাণিজ্য চুক্তির আগাম প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেয়া হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সাথে মুক্তবাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী বলেন, দেশের বাইরে বন্ধ বিভিন্ন শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার। আগামী এক মাসের মধ্যে সুফল মিলবে। স্পেনে অভিবাসন প্রত্যাশি বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সময়মতো পৌঁছানোর ব্যাপারে কাজ করছে সরকার।আর পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী বর্ষা মৌসুম সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নিয়ে কাজ করছে সরকার। এবারের কাজে কোনো দুর্নীতি করতে দেওয়া হবে না। জিরো টলারেন্স নিয়েই কাজ করছি আমরা। দেশকে দূর্নীতি মুক্ত করা সরকারের কঠিন চ্যালেঞ্জ। মতবিনিময় শেষে নদী ভাঙন কবলিত সুরমা ও চেঙ্গার নদী পরিদর্শন করেন বাণিজ্য ও পানিসম্পদ মন্ত্রী। আর নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিবেন প্রবাসীকল্যাণ মন্ত্রী।