স্টাফ রিপোর্টার:
ইরানের রেজিম চেঞ্জ তথা শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে দেশটিতে হামলা চালিয়েছে। এতে বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানি জনগণকে দেশটির ক্ষমতা দখল করার জন্য আহ্বান জানান। ট্রাম্প শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে বলেন, ‘ইরানের জনগণ আপনাদের সহায়তায় আমরা হামলা চালাচ্ছি। আপনারা রাস্তায় নেমে আসুন এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখল করুন। ’তবে তার সেই আহ্বানকে বুমেরাং করে রাস্তায় নেমে এসেছেন দেশটির ইসলামি বিপ্লবপন্থী জনগণ। তারা তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে রাস্তায় মিছিল করছেন এবং তার পক্ষে নানা স্লোগান দিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com