সিলেটমঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

২৪ ঘণ্টার মধ্যে ইরানে ব্যাপক হামলা চালাবে যুক্তরাষ্ট্র

admin
মার্চ ৩, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ডিজিটাল ডেস্ক:
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত টানা চতুর্থ দিন ধরে চলছে। দেশ দুইটির অতর্কিত হামলায় ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির অন্তত শীর্ষ ৪৮ জন কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন। অন্যদিকে ইরানও জোরালো পাল্টা হামলা শুরু করেছে।

এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে সিএনএন। মার্কিন সিনিয়র এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানে ব্যাপক হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র।

ওই কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে তাদের প্রথম দফার হামলার মূল্যায়ন করেছে। এতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হওয়ার লক্ষ্য অর্জন করেছে মার্কিন বাহিনী।

এখন পরবর্তী ধাপে মার্কিন বাহিনী ব্যাপকভাবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন, ড্রোন এবং নৌ সক্ষমতা ধ্বংসে ব্যাপকভাবে হামলা চালাবে বলে জানান এই কর্মকর্তা।

সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণসৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ
এ ছাড়া সোমবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা বৃদ্ধির ব্যাপারে জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা ইরানে এখনো কঠোরভাবে হামলা শুরুই করিনি। বড় ধরনের হামলা আসছে।