সিলেটবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে দিনভর অভিযান, জরিমানা

admin
মার্চ ৪, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানা এলাকায় দিনভর অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে অবৈধভাবে ইট প্রস্তুতের দায়ে ৩টি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে তারা।

 

সোমবার (৩ মার্চ ) সকাল ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ দুই থানায় অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

এসময় জেলা প্রশাসকের অনুমোদন ছাড়াই নদ-নদী থেকে মাটি কেটে সংগ্রহ করে ইট প্রস্তুত করার দায়ে মেসার্স প্লাটিনাম ব্রিকসকে ১ লাখ, মেসার্স দেশ ব্রিকসকে ২ লাখ ও সিরাজ উদ্দিন চৌধুরী ব্রিকস ফিল্ডকে ১ লাখ জরিমানা করা হয়।

সিলেটের পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

অভিযানে সার্বিক সহযোগীতা করে র‌্যাব-৯ এর একটি দল।