স্টাফ রিপোর্টার:
সিলেটে চুরি হওয়া একটি গাড়ি মাত্র ৩ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ ) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, সোমবার (৩ মাচ) সিলেটের জেল রোডস্থ আড়ং শপিংমলের সামনে তালাবদ্ধ অবস্থায় এহসানুল হক পিয়াল নামের এক ব্যক্তির প্রাইভেট কার (রেজি নং ঢাকা মেট্রো-গ-১৩-৮৩০২) চুরি হয় যার মূল্য ৫ লাখ টাকা।
পরে গাড়িটির ব্যবহারকারী সাজিয়া জামান (২৬) কোতোয়ালি থানায় অভিযোগ কররেন।
পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ৩ ঘন্টার মধ্যে রাত ১২টার পর উপশহর ডি-বøকের সানিহিল স্কুলের সামনে মেইন রোড থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com