সিলেটবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

তুরস্ক সীমান্ত দিয়ে দেশে ফিরছেন ইরানের নারী ফুটবলাররা

admin
মার্চ ১৯, ২০২৬ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

অস্ট্রেলিয়া ছেড়ে দেশে ফিরছেন ইরানের নারী ফুটবল দলের সদস্যরা। তুরস্ক থেকে গাড়িতে করে গুরবুলাক সীমান্ত দিয়ে তাদের ইরানে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে তারা তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর ইগদিরে অবতরণ করেন।

এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া ও ওমান হয়ে মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেন ইরানের নারী ফুটবলাররা।

তুর্কি সংবাদমাধ্যমে বলা হয়েছে, কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে পুলিশের নিরাপত্তায় তারা বিমানবন্দর ত্যাগ করেন।

নারী এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকার করার পর, দলের সাত সদস্য অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। তবে পরে তাদের মধ্যে পাঁচজন সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং দলের অন্য সদস্যদের সঙ্গে ইরানে ফেরার সিদ্ধান্ত নেন।মানবাধিকার সংগঠনগুলো বলছে, পরিবারের সদস্যদের হুমকি ও চাপের কারণে তারা দেশে ফেরার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়ে থাকতে পারেন।