স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন শতাধিক নারী-পুরুষ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। দীর্ঘ প্রায় ২০ বছর থেকে এভাবে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।
সিলেট ট্যুরিজম
শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার এক বাড়ির আঙিনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী।
মুসল্লিরা আগামীতে সবাই একত্রে একই দিনে ঈদের নামাজ আদায় করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনেক দূর-দূরান্ত থেকে এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষ এখানে নামাজ পড়তে আসেন।
আব্দুল মাওফিক চৌধুরী দাবি করেন সৌদির সাথে মিল রেখে নয় বরং কোরআন-হাদিসের আলোকে এ দিন ঈদ উদযাপন করেন ।

