সিলেটশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

admin
মার্চ ২১, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

যুদ্ধময় বিশ্বে শান্তির আহ্বান জানিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত।

আজ শনিবার ঈদের দিন সকাল সাড়ে ৮টায় ঢাকায় জাতীয় ঈদগাহে এই নামাজে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। পাশাপাশি দাঁড়িয়ে ঈদের নামাজ পড়েন তাঁরা। সাড়ে তিন দশকের বেশি সময় পর জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের নামাজ আদায় করলেন।

সকাল ৮টা ২০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ৫ মিনিট পর আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এই ঈদ জামাতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা নামাজ আদায় করেন। নামাজ শেষে তাঁরা দুই হাত তুলে মোনাজাত করেন।

ঈদের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। নামাজ শেষে খুতবার পর মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি কামনার পাশাপাশি সারা বিশ্বে ফিতনা–ফ্যাসাদ বন্ধের প্রার্থনা জানানো হয়।

৯ মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদ্‌যাপন হচ্ছে এমন এক সময়, যখন মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা স্থানে চলছে যুদ্ধ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্বের অন্য সব স্থানের পাশাপাশি বাংলাদেশকেও সংকটের ঝুঁকিতে ফেলেছে। তার মধ্যেই মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এসেছে আনন্দের বার্তা নিয়ে।

ঈদের দিন ঝড়বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ঈদের সকালে রাজধানীর আকাশ মেঘলা থাকলেও জাতীয় ঈদগাহে প্রধান জামাত নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে।