সিলেটশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

দ*খ*ল*বাজী-গু ণ্ডা মী ছাড়াতে দুদিনও লাগবে না: পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

admin
মার্চ ২১, ২০২৬ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের বিশ্বনাথে ‘দখলে-দুষণে বিপন্ন’ হয়ে যাওয়া এককালের খড়স্রেতা বাসিয়া নদী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

তিনি সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর’র উদ্যোগে ‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন মানবিক সহায়তা কর্মসূচি’র আওতায় বরাদ্ধপ্রাপ্ত ‘ঢেউটিন ও ত্রাণ বিতরণ’ শেষে ঢাকায় ফেরার পথে তিনি বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুর উপর দাঁড়িয়ে বিষাক্ত দূর্গন্ধযুক্ত বাসিয়া নদীর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।বাসিয়া নদী পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন- সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম, বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান প্রমুখ’সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধি-রাজনীতিবিদ।এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, বাসিয়া নদী দখলমুক্ত ও নাব্যতা ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে আমরা ঈদের পর প্রদক্ষেপ গ্রহন করব। যারাই দখল করে আছেন কিংবা পরিবেশ নষ্ট করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনকে সাথে নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে। দখলবাজী-গুন্ডামী ছাড়াতে দু’দিনও লাগবে না, শুধুমাত্র বিশ্বনাথের সর্বস্থরের জনসাধারণ আমাদের সাথে থাকবেন।