সিলেটশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

শাহী ঈদগাহসহ সিলেটের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

admin
মার্চ ২১, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

শাহী ঈদগাহসহ সিলেটের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত আজ শনিবার (২১ মার্চ) সকালে অনুষ্ঠিত হয়েছে।

বরাবরের মত এবারও সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে। সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।

বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়। এরিমধ্যে দুই জামাত অনুষ্ঠিত হয়েছে।

হযরত শাহপরান (র.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।

সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।