সিলেটশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে গ্রামীন ফোন টাওয়ারের ব্যাটারি চু রি, গ্রে*প্তা*র- ১

admin
মার্চ ২৮, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটে গ্রামীন ফোন টাওয়ারের ব্যাটারির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে (শুক্রবার দিবাগত রাত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে শাহপরাণ (র.) থানপুলিশের একটি দল।

জানা যায়, ২০২৫ সালের ২৫ আগস্ট নগরীর শাহপরাণ থানার বি ব্লকের ১৩নং রোডের  ৩৮নং বাড়ীর ৫ম তলা থেকে গ্রামীন ফোন টাওয়ারের স্টোর রুমের তালা ভেঙে ৪২টি ভিশন ব্যাটারি চুরি হয় যার মূল্য ৬০ লাখ ৯০ হাজার টাকা।

 

এ ব্যাপারে শাহপরাণ থানায় দায়েরকৃত মামলার (নং ২৬/২১৬/২৮/৯/২৫) ১নং আসামি সুজন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার অপরাধ হিস্ট্রি পর্যালোচনা করে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে এবং তিনি রাজবাড়ী সদর থানায় দায়েরকৃত একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

তাকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।