সিলেটশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে জব্দ ভারতীয় জিরার বড় চালান

admin
মার্চ ২৮, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে ভারতীয় জিরার বড় একটা চালান জব্দ করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) বিকালে র‌্যাবের গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহপরাণ থানার মুরাদপুরের হাইফা বাজারের সামনা থেকে মিনি হাইড্রোলিক ড্রাম ট্রাক (রেজি নং ঢাকা মেট্রো-ড-১১-৮৭৫১) তল্লাশী করে ৮০টি বস্তায় ২ হাজার ৩৮৫ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।

এসময় ট্রাকের ড্রাইভার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত জিরার বাজার মূল্য ১৪ লাখ ৩০ হাজার টাকা।

এ ব্যাপারে শাহপরাণ থানায় মামলা (নং ৩৪/২৮/৩/২৬) দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।সংবাদ পরিবেশন