সিলেটরবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটের পীরেরবাজার থেকে গ্রে*প্তা*র রাশেদ

admin
মার্চ ২৯, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের শাহপরাণ থানার পূর্ব পীরেরবাজারের সিলেট-তামাবিল সড়ক থেকে ৭ বোতল বিদেশি মদসহ রাশেদ আহমদকে (২৬) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

 

রবিবার (২৯ মার্চ) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে পীরেরবাজারস্থ আতিক কনভেনশন হলের সামনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাশেদ আহমদ শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমনগর পীরেরচক আটগাঁও এলাকার  মো. আমান উল্লাহ বিলাল ও লিভিয়া বেগমের ছেলে ।

 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং -৩৬/২৯/০৩/২৬) দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মনজুরুল আলম।