স্টাফ রিপোর্টার:
সিলেটের শাহপরাণ থানার পূর্ব পীরেরবাজারের সিলেট-তামাবিল সড়ক থেকে ৭ বোতল বিদেশি মদসহ রাশেদ আহমদকে (২৬) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
রবিবার (২৯ মার্চ) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে পীরেরবাজারস্থ আতিক কনভেনশন হলের সামনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাশেদ আহমদ শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমনগর পীরেরচক আটগাঁও এলাকার মো. আমান উল্লাহ বিলাল ও লিভিয়া বেগমের ছেলে ।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং -৩৬/২৯/০৩/২৬) দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মনজুরুল আলম।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com