স্টাফ রিপোর্টার:
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল কম দেওয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।
এসময় উপজেলার ফেরীঘাট এলাকার চাল ডিলার মাসুদুল ইসলাম রুপনের দোকানে অভিযান চালিয়ে প্রত্যেক বস্তায় বিভিন্ন মাপে চাল কম পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, ৪১বস্তায় বিভিন্ন মাপে চাল কমানো হয়েছিলো যার পরিমাণ মোট ১৬২ কেজি। দোকানের মেঝেতে রাখা হয়েছিল আরো প্রায় ৫২কেজি।উপস্থিত ম্যাজিস্ট্রেটের নির্দেশে চালের বস্তাগুলো জব্দ এবং মাসুদুল ইসলাম রুপন নামক ডিলারের ডিলারশিপও বাতিল করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com