স্টাফ রিপোর্টার:
সিলেটের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বিকালে কোতোয়ালী থানাপুলিশ লাশটি উদ্ধার করে।
ওই ব্যবসায়ীর নাম মোফাজ্জল হক সৌরভ (৩২)। তিনি লামাবাজারের তন্বী কিচেন নামক একটি হোটেলের মালিক। তার বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানার কসবা গ্রামে।
জানা যায়, সৌরভ ধোপাদিঘীর উত্তরপাড়ের রিল্যাক্স ইন নামের একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার একটি কক্ষে থাকতেন। হোটেলের কর্মচারীরা বিকাল সাড়ে ৩টার দিকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।
লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খান মুহাম্মদ মাঈনুল জাকির।
এ ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com