সিলেটরবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কর্মস্থলে ফিরছেন বরখাস্ত হওয়া সিলেটের ডেপুটি জেলার

admin
এপ্রিল ৫, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
কারা অধিদপ্তরের এক আদেশে কাজে ফিরছেন সাময়িক বরখাস্ত হওয়া সিলেট কেন্দ্রীয় কারাগার-২–এর ডেপুটি জেলার। দায়িত্বে পুনর্বহালের ক্ষেত্রে কর্মী–সংকটকে যুক্তি হিসেবে দেখানো হয়েছে। তবে এই প্রক্রিয়া সার্বিকভাবে ভুল বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকেই।

গত ৯ মার্চ সাময়িক বরখাস্ত হওয়া কারা কর্মকর্তাকে কাজে যোগদান করাতে জেল সুপারকে চিঠি পাঠানো হয় কারা অধিদপ্তর থেকে।

জানা যায়, সিলেট কেন্দ্রীয় কারাগার-২–এর ডেপুটি জেলার মনিরুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল গত বছরের ৭ ডিসেম্বর। বিনা অনুমতিতে কর্মস্থল ত্যাগ করে একটি হোটেলে এক নারীকে নিয়ে তার থাকার প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছিল বরখাস্তের ওই আদেশে। পরে ১৪ ডিসেম্বর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। ৯ মার্চ কারা অধিদপ্তরের এক আদেশে তাকে ডেপুটি জেলারের সাময়িক বরাখাস্তের আদেশ প্রত্যাহার করে পূনরায় ডেপুটি জেলারের চাকরিতে বহাল করা হয়।

অপরদিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ইমতিয়াজ জাকারিয়াকে গত ২৯ জানুয়ারি দায়িত্ব-কর্তব্যে অবহেলা ও অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর ৪ মার্চ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তবে তদন্ত শেষ হওয়ার আগেই ইমতিয়াজ জাকারিয়াকে পুনর্বহালের আদেশ জারি করেছেন কারা মহাপরিদর্শক। তাকে সিলেটে বদলি করা হয়েছে।