সিলেটরবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ঝড়ের মধ্যে ভয় দেখিয়ে ধর্ষণ, জয়নুল পাকড়াও

admin
এপ্রিল ৫, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
প্রচন্ড ঝড় তুফানের মধ্যে এক সন্তানের জননীকে জোরপূর্বক ভয় ভীতি দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় মামলা দায়ের করেন। আর ধর্ষণকারী জয়নুল আবেদীন মামলা দায়েরের পর থেকে সিলেটে আত্মগোপনে ছিলো। শনিবার (৪ এপ্রিল) র‌্যাবের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে তাকে কোতোয়ালি থানাধীন তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (৫ এপ্রিল) সকালে শান্তিগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

গ্রেফতারকৃত জয়নুল আবেদীন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন মৃত আজিজ উদ্দিনের ছেলে।

রবিবার (৫ এপ্রিল) সকালে এসব তথ্য জানান র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, এক সন্তানের জননী ওই নারী সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন শিমুলবাঁক এলাকার বাসিন্দা। প্রায় ১০ বছর পূর্বে ভিকটিমের সাথে তার স্বামীর বিবাহ বিচ্ছেদ হওয়ায় তিনি এক সন্তানকে নিয়ে তার পিতার বাড়িতে ভাই ভাবীদের সাথে বসবাস করতেন। গ্রেফতারকৃত জয়নুল আবেদিনের বাড়ি ভিকটিমের পিতার বাড়ির পাশাপাশি। গত ২৮ মার্চ ভোরে প্রচন্ড ঝড় তুফানের সময় জয়নুল আবেদিন ভিকটিমের ঘরে ঢুকে তাকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ঝড় তুফান হওয়ায় ভিকটিম চিৎকার করলেও কেউ শুনতে পায়নি। বিষয়টি নিয়ে কাউকে কিছু না বলার জন্য ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে সকাল ৬টার দিকে ঘটনাস্থল থেকে চলে যায়।