স্টাফ রিপোর্টার:
সিলেটে হত্যা মামলার সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত (১০ এপ্রিল) সোয়া ১টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রণিখাই ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাহাবুদ্দিন (৩৫) কোম্পানীগঞ্জ উপজেলার পুনাছ উত্তরপাড়ার মৃত ছিদ্দেক আলীর ছেলে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, সাহাবুদ্দিন কোম্পানীগঞ্জ থানার একটি হত্যা মামলার (মামলা নং-২৮, তারিখ ২৪/০৮/২০১১) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। মামলার রায়ের পর থেকে সে পলাতক ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com