প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৪, ২০২৬, ১০:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
হবিগঞ্জে চাঁ দাবাজি, আ ট ক ৪
স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে বিভিন্ন গাড়ি থেকে জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা আদায়ের সময় ৪ জনকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের কালীগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রশিদ বই ও নগদ ২ হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র শহরের বিভিন্ন এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেই ৪ জনকে আটক করে। পরে তাদের সদর সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়,
এ সময় ভুক্তভোগী চালকরা অভিযোগ করেন, তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হচ্ছিল। তবে আটককৃতরা দাবি করেন, শ্রমিকদের কল্যাণে ব্যয়ের জন্যই এই টাকা সংগ্রহ করা হচ্ছিল।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক সিলেট কণ্ঠ, রেজি নং: সিল/১৪১