নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর জেলরোডে চিহ্নিত অপরাধী হৃদয় মিয়া ওরফে পিচ্চি হৃদয়ের ব্লেডের আঘাতে রক্তাক্ত হয়েছেন আমিন নামের এক ব্যক্তি। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে নগরীর মাছিমপুর থেকে পিচ্চি হৃদয়কে আটক করেছে।
রবিবার তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার এডিসি মো. মনজুরুল আলম।
তিনি জানান, রবিবার বন্দরবাজার ফাঁড়ির এসআই মো. সোলায়মান মিয়া শহরে রুটিন ডিউটি করার সময় জেলরোডে দুর্ধর্ষ অপরাধী কর্তৃক একব্যক্তিকে রক্তাক্ত জখম করার সংবাদ পান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীকে সনাক্ত করেন।
পরে মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে হৃদয় মিয়া ওরফে পিচ্চি হৃদয়কে (২১) আটক করা হয়। হৃদয় মাছিমপুরের মনাফ মিয়ার কলোনির মন্টু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, পিচ্চি হৃদয়ের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মারামারিসহ কয়েকটি মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com