স্টাফ রিপোর্টার:
র্যাবের অভিযানে মো. কাজল মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার রাধিকা থেকে নবীনগরগামী রাস্তায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশী করে তাকে গাঁজার চালানসহ গ্রেপ্তার করে র্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি দল।
কাজল মিয়া (২৬) ব্রাহ্মণবাড়িয়া সদর থানার চান্দি এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।
তার হেফাজত থেকে মোট ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় কাজলের অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তবে মাদক বহনের কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাকেও পুলিম হেফাজতে নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com