সিলেটবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বাবাকে হ*ত্যা, সিলেট ‌র‌্যাবের খাঁচায় ছেলে

admin
এপ্রিল ১৬, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ঘাতক ছেলে মশিকুর রহমানকে (২৯) ৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৯ ও জেলা পুলিশের যৌথ অভিযানে গত বুধবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার দক্ষিণ মাইজদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

 

ঘটনার বিবরণ, নিহত আকল মিয়া (৮৫) শ্রীমঙ্গলের কালাপুর এলাকার বাসিন্দা। তার ছোট ছেলে মশিকুর রহমান অত্যন্ত উচ্ছৃঙ্খল প্রকৃতির এবং তার আচরণে পরিবারের সবাই অতিষ্ঠ ছিল। গত বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে মশিকুর রহমান তার দুই শিশু সন্তানকে মারধর করতে উদ্যত হলে তারা ভয়ে দাদা আকল মিয়ার কাছে আশ্রয় নেয়। তিনি নাতনিদের বাঁচাতে ছেলেকে বাধা দিলে মশিকুর ক্ষিপ্ত হয়ে বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে হাতে থাকা ধারালো চাকু দিয়ে বাবার বুকের বাম পাশে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এসময় বড় ভাই এগিয়ে এলে মশিকুর তাকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এসে দুজনকে মুমূর্ষু অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় নিহতের মেজো ছেলে বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাবের মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।