স্টাফ রিপোর্টার:
সিলেটের নয়াসড়ক পয়েন্ট থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানাপুলিশ। তার বয়স আনুমানিক ৬৫ বছর।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষযটি নিশ্চিত করেছে এসএমপির মিডিয়া সেল। তারা জানায়, বুধবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে এক ব্যক্তিকে মাউন্ট এডোরা হসপিটালের বিপরীতের ফুটপাতে অচেতন অবস্থায় দেখে টহল পুলিশের একটি দল দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, তারা প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জেনেছেন লোকটি গত ৩/৪ বছর ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতেন এবং ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। এর বেশি কোনো তথ্য জানা যায়নি।
বর্তমানে লাশটি ওসমানীর হিমাগারে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের জন্য সিআইডি তার আঙুলের ছাপ সংগ্রহ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে কোতোয়ালী মডের থানার এসআই (নি.) মো. জসিম উদ্দিনের সঙ্গে ০১৭৭০২৭৩৪০০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com