সিলেটবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে আ.লীগ নেতার ওপর হা ম লা, বিএনপি-জামায়াতের নিন্দা

admin
এপ্রিল ১৬, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আওয়ামী লীগ নেতা সোয়েব আহমদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

গত শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে সিলেটের উপশহর-শিবগঞ্জ সড়কের বি ব্লকের ১৮ নম্বর সড়কে হামলার ঘটনা ঘটে।

সোয়েব আহমদের ওপর হামলার ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ খান এবং উপজেলা জামায়াতের পক্ষ থেকে নিন্দা জানিয়েছেন নায়াবে আমির ফয়সল আহমদ।সোয়েব আহমদের ওপর এ ধরনের হামলাকে ন্যক্কারজনক উল্লেখ করে উপজেলা বিএনপির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু কালবেলাকে বলেন, মব কালচারের কোনো স্থান নেই এবং আইন নিজের হাতে তুলে নেওয়া কারও জন্য কাম্য নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি তিনি জোর দাবি জানান।