সিলেটশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে ডা কা তির প্রস্তুুতিকালে আ ট ক ৫

admin
এপ্রিল ১৭, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুুতিকালে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) শুক্রবার রাত ৩টার দিকে (বৃহস্পতিবার দিবাগত) বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন কালাপুর এলাকার শামছুল হকও জাহানারা বেগমের ছেলে এবাদুল হক জাবেদ (২৩), কুলাউড়া থানাধীন টিলাগাঁও এলাকার  সাদেক আহমদ ও রোকসানা জেসমিনের ছেলে মারজান আহমেদ জিসান (২৫), সুনামগঞ্জের জগন্নাথপুর থানার  মৃত ইদ্রিস মিয়া ও মনোয়ারা বেগমের ছেলে এমরান আহমদ (২৩), রাজনগর থানাধীন সালন এলাকার আমজাদ মিয়া ও রবজান খানমের ছেলে হোসাইন আহমদ (২২) এবং মশাজান এলাকার মোশাইদ আলী ও জয়তুন নেছার ছেলে ইসমাইল ইসলাম (২২)।

পুলিশ জানায়, তল্লাশিকালে এবাদুল হক জোবেদের পকেট থেকে একটি সিলভার রঙের সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

এছাড়া ডাকাতির কাজে ব্যবহারের জন্য তার সঙ্গে থাকা প্রাইভেটকারটিও আটক করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে, মোগলাবাজার থানার মামলা (নং-১০/৩৭, ১৭/৪/২৬) দায়ের করে আদালতে সোর্পদ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও গণমাধ্যম র্কমর্কতা মো. মনজুরুল আলম।