প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
সিলেটে মা দ ক কারবারীসহ পুলিশের কব্জায় ১০৮
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে জুয়াড়ী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগ ১০৮ জনকে আটক বা গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায় শুত্রুবার রাত ১২টা থেকে (বৃহস্পতিবার দিবাগত) শনিবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন থানাপুলিশ ও গোয়েন্দা বিভাগ এই ১০৮ জনকে আটক বা গ্রেপ্তার করে।
তাদের মধ্যে নিয়মিত মামলায় ১৬, ওয়ারেন্টভুক্ত আসামি ১৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩, ছিনতাইকারী ৩, সন্দেহভাজন ১৮, মেট্টোপলিটন অধ্যাদেশে ১৫, হকার ৬, আইন অমান্যকারী ৩১ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়।
তাদের সবাইকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুর আলম।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com
শাফিয়া শরীফা মিডিয়া বাড়ীর একটি সহযোগী প্রতিষ্ঠান দৈনিক সিলেট কণ্ঠ, রেজি নং: সিল/১৪১