স্টাফ রিপোর্টার:
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার বিকেলে এই সমাবেশে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান হুশিয়ারি দিয়ে বলেছেন, গণভোটের রায় মানা না হলে আন্দোলন থামবে না। সংসদ ও রাজপথের আন্দোলন একাকার হলে কোনো বালুর বাধ দিয়ে সেই স্রোত ঠেকানো সম্ভব হবে না।সমাবেশে শফিকুর রহমান অভিযোগ করেন, নির্বাচনের নামে তামাশা করে সরকার টিকে আছে। তিনি বিএনপিকেও ইঙ্গিত করে বলেন, তারা গণভোটের প্রস্তাব দিয়ে এখন অবস্থান পরিবর্তন করেছে। ১৯৭১ সালে গণরায় অস্বীকারের যে পরিণতি হয়েছিল, এবারও তেমনটি হতে পারে বলে তিনি সতর্ক করেন।
বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার গায়ের জোরে গণভোটের রায় এড়াতে চাইলে পরিণতি ভয়াবহ হবে। এলডিপির চেয়ারম্যান অলি আহমদ নির্বাচন কমিশন ও সরকারের কঠোর সমালোচনা করেন। এবি পার্টির মজিবুর রহমান মনজু বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশে নতুন সংকট তৈরি হবে।
সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বিএনপিকে তাদের ঐতিহ্যের রাজনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা না করার আহ্বান জানান। এছাড়া সরকারের কূটনৈতিক ব্যর্থতা ও ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়েও তিনি কঠোর সমালোচনা করেন।এই সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের নেতারা বর্তমান সরকারের পতন ও গণভোট বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, সরকারের কথার বরখেলাপের কারণে দেশের মানুষ শান্তিতে নেই। অবিলম্বে দাবি না মানলে রাজপথ উত্তাল করে তোলার ঘোষণা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com