নিজস্ব প্রতিবেদক :
সিলেটে র্যাব-৯ ও বর্ডার গার্ড বাংলাদেশ-৪৮ বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় মসলার চালান জব্দ করা হয়েছে।
রবিবার (৩ মে) রাত ২টার দিকে (শনিবার দিবাগত রাত) সিলেলেটের কোম্পানীগঞ্জ থানার হাই-টেক পার্ক সংলগ্ন এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এই মসলার চালান জব্দ করা হয়েছে।
এসময় চালানটি বহনকারী ট্রাকটিকেও আটক করা হয়। জব্দকৃত মসলার চালানটি ভারতীয় জিরার। পরিমাণ ৫ হাজার ৪০০ কেজি।
এ ঘটনার সাথে সংশ্লিষ্টদের গ্রেপ্তারে র্যাবের অভিযান চলছে। জিরাগুলো জিন্দাবাজার কাষ্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com