সিলেটসোমবার , ৪ মে ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে ৩২ ঘন্টায় পুলিশের কব্জায় ৪০ জন

admin
মে ৪, ২০২৬ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ মে ) নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, শনিবার রাত ১২টা (শুক্রবার দিবাগত) থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন থানাপুলিশ ও গোয়েন্দা বিভাগ এই ৪০ জনকে আটক বা গ্রেপ্তার করে।

তাদের মধ্যে নিয়মিত মামলায় ১৫, ওয়ারেন্টভুক্ত আসামি ৩ , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭, সন্দেহভাজন ৪, মেট্টোপলিটন অধ্যাদেশে ১০, ও হকার রয়েছে ১ জন।

তাদের সবাইকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।