সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস ও অটোরিক্শা সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে মহাসড়কের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী একটি সিএনজি সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা রিফাত পরিবহনের একটি বাসের সঙ্গে জালালপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি বাসের নিচে চাপা পড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করেছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com