নিজস্ব প্রতিবেদক :
সিলেটের হযরত শাহপরাণের (র.) মাজার গেট থেকে সাদ্দাম আহমদ (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ মে ) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার (৬ মে) রাত ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরাণের মাজার গেট সংলগ্ন 'স্যার' ফার্মেসীর সামনে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সাদ্দাম সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার লক্ষীপুর ইউনিয়নের মাটগাঁও গ্রামের আব্দুন নূরের ছেলে।
তার বিরুদ্ধে, শাহপরাণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২/৬/৫/২৬) দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com