সিলেটবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে চোরাই পণ্যের তালিকায় নতুন সংযোজন, আটক ২

admin
মে ১৪, ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক :
জিরা, পেঁয়াজ, চিনি, কম্বল, গরুসহ অন্যান্য পণ্যের সাথে এবার সিলেটে অবৈধভাবে আসছে আরেকটি ভারতীয় পণ্য। সেটি হচ্ছে পোস্তাদানা। আগে কখনো এলেও তা তেমন একটা প্রচার হয়নি। এবার প্রায় ৩ লাখ টাকার ভারতীয় পোস্তাসহ দু’জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কুমারপাড়া থেকে তাদের আটক করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি।

আটককৃতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট থানার বনিগ্রামের মৃত মুহিব উল্লাহ ও তাহেরা বেগমের ছেলে আবু ইমরান মাহিন (২১) ও জৈন্তাপুর থানার চিকনাগুল এলাকার মৃত মো. ছয়াব আলী ও মৃত মোছা. জয়নাব বিবির ছেলে হাবিবুর রহমান (২৪)।

পুলিশ জানায়, কুমারপাড়ার হেলথ ফার্স্ট মেডিকেল সেন্টার এলাকায় রাস্তার উপর অভিযান চালিয়ে একটি নোহা (রেজি. নং-ঢাকা মেট্রো চ-১৩-৭৮২৭) তল্লাশি করে মোট ৩ বস্তায় ১৪৭ কেজি ভারতীয় পোস্তাদানা জব্দ করে ডিবি যার বাজারমূল্য ২ লাখ ৯৪ হাজার টাকা।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং ২৯/১৪/৫/২৬) দায়ের করে মাহিন ও হাবিবুরকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।