সিলেটবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

হবিগঞ্জে নদীতে পাওয়া গেল নিখোঁজ যুবকের মরদেহ

admin
মে ১৪, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় নৌকা থেকে নদীতে পরে যাওয়া সাদেক আহমেদ পায়েল (৩০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুতাং নদীর অদূরে হাওরে স্থানীয় জেলেদের জালে পায়েলের মরদেহ আটকা পড়ে। পরে তারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার (ওসি) মোঃ শরীফ আহমেদ। সাদেক আহমেদ পায়েল উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোজাম্মেল মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সাদেক আহমেদ পায়েল ও তার ভাই ফরাশ মিয়া হাওরে নৌকা নিয়ে ধান কাটতে যায়। ধান কেটে ফেরার পথে সুতাং নদীর কাছাকাছি এলাকায় পৌছলে হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে সাদেক আহমেদ পায়েল নৌকা থেকে হাওরের পানিতে পরে তলিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় গ্রামবাসি ও ফায়ার সার্ভিসের লোকজন ঘন্টার পর ঘন্টা উদ্ধার অভিযান চালালেও তার খোঁজ মিলেনি। অবশেষে বৃহস্পতিবার দুপুরে জেলেদের জালে মরদেহ আটকা পড়ে।

এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পর তাকে শেষ বারের মতো দেখতে বাড়িতে ভীড় জমায় সহপাঠি ও আত্মীয় স্বজনরা।