সিলেটবুধবার , ২০ মে ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

গোলাপগঞ্জ ফিল্মি স্টাইলে ডাকাতি, সেই হিরাকে ধরলো পুলিশ

admin
মে ২০, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোলাপগঞ্জে ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. হিরা মিয়া (৪৫)। তিনি সিলেটের কোতোয়ালি থানার খাদেম নগর ইউনিয়নের বিআরটিসি মির মহল্লার মো. আব্দুল জব্বারের ছেলে। তার বিরুদ্ধে ৬ টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, গত ১১ মে ইসলামি ব্যাংক গোলাপগঞ্জ শাখা থেকে রাজাগঞ্জ এজেন্ট ব্যাংকের জন্য ২০ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে পৌর এলাকার দাড়িপাতন চত্ত্বর থেকে সিএনজি গাড়ি আটকিয়ে ফিল্মি কায়দায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকা ডাকাতি হয়৷ এ ঘটনায় রাজাগঞ্জ এজেন্ট ব্যাংকের স্টাফ হাজী মোহাম্মদ আলী গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-১৩, তারিখ-১৪/৫/২০২৬ খ্রিস্টাব্দ) দায়ের করলে এই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি ডাকাত মো. হিরা মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল ইসলাম।