স্টাফ রিপোর্টার:
রাঙামাটিতে ১২ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগে ৪ কিশোরকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
বুধবার (৩ জুন) রাতে রাঙামাটি শহরের রির্জাভ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ১২ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগে অভিযান চালিয়ে দিহান (১৩) মো. কাউসার, (১৪) মো. তাজেরুল ইসলাম (১৫) ও মো. রাহাত (১৫) নামে চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তারা সবাই মসজিদ কলোনি রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রির্জাভ বাজার এলাকায় ১২ বছর এক শিশু আরও চার কিশোর কর্তৃক বলাৎকারের শিকার হয়। বিষয়টি জানার পর তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এছাড়া মামলার বিষয়টি পক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com