নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের বড়লেখায় চাঞ্চল্যকর দুই ভাই হত্যা মামলার এজাহারনামীয় আসামি সামছুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০৭ জুন) রাতে বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
সামছুল ইসলাম উপজেলার বিওসি কেছরীগুল (মাঠগুদাম) এলাকার মৃত আব্দুস ছবুরের ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ ডিসেম্বর বিওসি কেছরীগুল (মাঠগুদাম) গ্রামে পূর্ব বিরোধের প্রতিপক্ষের সামছুল ইসলাম গং আব্দুল কাইয়ুম ও তার ভাই জামাল উদ্দিনকে ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় ২৯ ডিসেম্বর নিহত এক ভাইয়ের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান সোমবার বিকেলে জানান, দুই ভাই হত্যা মামলার এজাহারনামীয় আসামি সামছুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোবাবর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com