মাধবপুর প্রতিনিধি :
সিলেট-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এবার দুইজনের প্রাণহানী ঘটেছে। বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার দুই যাত্রী।
নিহতরা হলেন- মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের সিএনজি অটোরিকশা চালক আক্কাছ মিয়া (৪৫) এবং উত্তর নোয়াপাড়া গ্রামের কৃষিবিদ ড. কামরুল হাসানের স্ত্রী মানোয়ারা বেগম (৭০)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন।
দুর্ঘটনার পর প্রায় ২ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ তৎপর হয়ে যান চলাচল স্বাভাবিক করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

