সিলেটবুধবার , ১৭ জুন ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ওসমানী মেডিক্যালে ৪ দালাল পাকড়াও, কারাদণ্ড

admin
জুন ১৭, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চালিয়েছে র‌্যাব ও জেলা প্রশাসন। এসময় চিকিৎসা নিতে আসা মানুষকে হয়রানি, প্রতারণা ও সরকারি দায়িত্ব পালনে বাঁধা দেয়ায় ৪ দালালকে গ্রেফতার করে র‌্যাব। মঙ্গলবার (১৬ জুন) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার (১৭ জুন) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতারকৃত ব্যক্তিরা সরকারি কর্মচারীদের আইনি কাজে বাধা প্রদান এবং সাধারণ মানুষকে হয়রানি করার অপরাধ স্বীকার করায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কোতোয়ালি থানাধীন শামীমাবাদ এলাকার শাহজাহান আহমেদের ছেলে তানভীর আহমেদ সুমনকে (৩০) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পশ্চিম পাড়ার বাচ্চু মিয়ার ছেলে সায়েম আহমদকে (৩৪) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, মৌলভীবাজারের সদর থানাধীণ হেলালপুর গ্রামের মৃত কনা মিয়ার ছেলে বকুল মিয়াকে (৫৬) ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং কোতোয়ালি থানাধীন কানিশাইল এলাকার মৃত বশির আহমেদের ছেলে সুমন আহমেদকে (২৮) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।